ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১ বার পঠিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সরেজমিনে পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, রোগীদের সেবার পরিবেশ এবং সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী। সভায় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক আচরণ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মোহাম্মদ সেলিম বালী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের প্রত্যাশা পূরণে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো সম্ভব।

মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি রোগীদের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬