ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
চলবে মোবাইল কোর্ট

ডেঙ্গু প্রতিরোধে জমা পানি পেলেই জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৬৬ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জমা পানি কিংবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এ লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং বিশেষ মোবাইল টিম বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিসসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবে। কোথাও জমে থাকা পানি বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করা হবে। পরিদর্শন কাজে বাধা দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “বৃহত্তর জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরদার সাখাওয়াত হোসেন নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন কিংবা যেকোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। কারণ এসব স্থানেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।

তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে।

ডেঙ্গুকে প্রাণঘাতী রোগ উল্লেখ করে মন্ত্রী বলেন, রোগটির কিছু ধরন গুরুতর রক্তক্ষরণ ও জটিলতা সৃষ্টি করতে পারে, যা মৃত্যুর কারণও হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজন শেষে একটি জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

চলবে মোবাইল কোর্ট

ডেঙ্গু প্রতিরোধে জমা পানি পেলেই জরিমানা : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৮:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬