ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুকনগর চেস ক্লাবে আন্তর্জাতিক দাবা উৎসব

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪৬ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এখন কেবল একটি ঐতিহাসিক জনপদই নয়, বরং দেশের দাবা অঙ্গনে একটি উদীয়মান কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। চুকনগর চেস ক্লাবের নিয়মিত উদ্যোগে এবং চুকনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট, যেখানে দেশি-বিদেশি রেটেড খেলোয়াড়দের অংশগ্রহণে জমে উঠছে প্রতিযোগিতা।

ফিদে অনুমোদিত এই টুর্নামেন্টগুলোতে বাংলাদেশসহ প্রতিবেশী দেশ ভারতের রেটেড দাবাড়ুরাও অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ট্যান্ডার্ড টাইম কন্ট্রোল (৬০ মিনিট + ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট) অনুযায়ী খেলাগুলো পরিচালিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দাবার প্রসার এবং নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। নিয়মিত এই আয়োজন স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক আসরে ভারতের দাবাড়ু সৌরভ চৌবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার্সআপ হন বাংলাদেশের মোঃ মুহায়মেনুর রহমান (খোকন)। তৃতীয় স্থান অর্জন করেন জয়দেব এবং এমডি শরীফ হোসেন। চুকনগর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এসব টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান সংগঠক দীপ্তিমান বাপ্পি এবং প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল মামুন।

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলে আন্তর্জাতিক মানের এই ধরনের প্রতিযোগিতা স্থানীয় তরুণদের দাবার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। একইসঙ্গে বাইরের জেলা ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে চুকনগর ক্রীড়াঙ্গনে নতুন পরিচিতি তৈরি হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপদের মাঝে নগদ অর্থ, ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুকনগর চেস ক্লাবের সভাপতি সরদার শাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, কামাল হোসেন, সাংবাদিক আক্তারুজ্জামান লিটনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা এমন আন্তর্জাতিক মানের আয়োজনের জন্য চুকনগর চেস ক্লাব ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

চুকনগর চেস ক্লাবে আন্তর্জাতিক দাবা উৎসব

আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬