ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভাতিজা পলাতক

বদলগাছীতে বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

সারোয়ার হোসেন অপু, নওগাঁ
  • আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা নুর আলম (৫২) পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছী থানায় এজাহার দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মোঃ সিদ্দিক মন্ডলের ছেলে নুর আলম গত বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটান। ভুক্তভোগী আমেনা মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির নির্জনতার সুযোগে নুর আলম সীমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বাড়িতে প্রবেশের পর নুর আলম তার চাচীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নুর আলম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

ভাতিজা পলাতক

বদলগাছীতে বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬