ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরের কেশবপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ‘মব’ সৃষ্টি করে ক্লাব দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় লোকসমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণের আবদুল্লাহ আল ফুয়াদ ও সময়ের খবরের জাহিদ হাসানসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ওয়াজেদ আলী খান ডাবলুর নেতৃত্বে একদল বহিরাগত কেশবপুর প্রেসক্লাবে প্রবেশ করে। এ সময় আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। একপর্যায়ে প্রেসক্লাবের ভেতরে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে।

হামলার পর অভিযুক্তরা প্রেসক্লাবের মূল কার্যালয় দখল করে নিজেদের মতো করে ৫১ সদস্যবিশিষ্ট একটি স্বঘোষিত আহ্বায়ক কমিটি গঠন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কমিটিতে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল-এর প্রতিনিধি মাহাবুর রহমানকে আহ্বায়ক, হারুন আর রশিদকে সদস্য সচিব এবং ওয়াজেদ আলী খান ডাবলুকে সদস্য করা হয়েছে।

আহত সাংবাদিক জাহিদ হাসান বলেন, হঠাৎ বহিরাগতরা এসে আমাদের ওপর হামলা ও মারধর করে। হামলায় জয়দেব চক্রবর্তী ও আবদুল্লাহ আল ফুয়াদ গুরুতর আহত হলে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফউজ জামান অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বহিরাগতরা এসে ‘মব’ তৈরি করে জোরপূর্বক প্রেসক্লাব দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের ক্লাবের ভেতরে আটকে রাখা হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ওখানে সাংবাদিকদের মধ্যে একটা বিরোধ চলছে। আমার ফোর্স গিয়েছিল। আমরা বলেছি, আপনারা থানায় আসেন। আমরা দুই পক্ষের সঙ্গে বসে আলোচনা করব।

হামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে কিছু জানি না। এমন ঘটনা ঘটলে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। কেউ এখনো থানায় অভিযোগ দিতে আসেনি।

এ ঘটনায় এলাকায় সাংবাদিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

ট্যাগস :

কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলা

আপডেট সময় : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬