ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধের জেরে জহুর আলী সরদার (৫৫) ও তাঁর ছেলে জুয়েল (৩৫)-এর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মসজিদের ইমামের বেতন দেওয়া নিয়ে বর্তমান মসজিদ কমিটির সভাপতি আব্দুল কালাম ও হায়দার আলীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আব্দুল কালাম হায়দার আলীকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জহুর আলী সরদার কথা বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।

এ ছাড়া শুক্রবার জুমার নামাজের সময় খুতবার মধ্যে জহুর আলীর কাছে মাসিক চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনাকে কেন্দ্র করেও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরই জেরে রোববার বিকেল ৫টার দিকে বাঘারপাড়ায় মেয়ের বাড়ি থেকে ৯০ হাজার টাকা নিয়ে ফেরার পথে রাজাপুর জামতলা এলাকায় জহুর আলী সরদার ও তাঁর ছেলে জুয়েলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে হামলাকারী হিসেবে আবু কালাম (৪০), পিতা বাবর আলী সরদার এবং রিয়াজ উদ্দিন (৪৫), পিতা সামসুদ্দীন লঙ্কার, রাজাপুর ইউনিয়নের ইসালী গ্রামের বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা

আপডেট সময় : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬