ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

সংখ্যালঘু বসতভিটা দখলচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

কিশোরগঞ্জে এক হিন্দু পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা।

রবিবার (৭ জুন) দুপুরে জেলা শহরের কালীবাড়ি এলাকার সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিপন চন্দ্র সূত্রধর দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া এতিমখানা রোড সংলগ্ন এলাকায় নিজ ক্রয়কৃত সম্পত্তিতে পরিবারসহ বসবাস করে আসছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি ওই জমি ও বসতভিটার মালিকানা দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমিটি নামমাত্র মূল্যে বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠানেও গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিল, খারিজ, পৌর হোল্ডিং, বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় আইনগত কাগজপত্র রিপন চন্দ্র সূত্রধরের কাছে রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংখ্যালঘু পরিবারের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রিপন চন্দ্র সূত্রধর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণের পর বিষয়টি আইনানুগভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগস :

সংখ্যালঘু বসতভিটা দখলচেষ্টার অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬