ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমস্যা নিরসনে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন দখলের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা। একই সঙ্গে দখলকৃত প্রেসক্লাব ভবন পুনরুদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা।

সোমবার সন্ধ্যায় শহরের একটি কক্ষে কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ ও অলিয়ার রহমানসহ অন্যরা।

যৌথ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সহসভাপতি রুহুল কুদ্দুস, সদস্য তন্ময় মিত্র বাপি, শাহিনুর রহমান, শেখ শাহীন, আব্দুর রহমান, রুহুল খান, তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, এম আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন ও জাকির হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে দখলকৃত প্রেসক্লাব ভবন পুনরুদ্ধারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিকরা রাজপথে আন্দোলনে নামবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

সমস্যা নিরসনে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুর প্রেসক্লাব দখলের ঘটনায় নির্বাহী কমিটির সভায় নিন্দা

আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬