ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুয়াদায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সতীঘাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

বিএম মিলন, কুয়াদা
  • আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোজগাতী চাষী ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বলরামপুর ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার রামনগরের সতীঘাটা ফুটবল একাদশ।

শুক্রবার কুয়াদার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সতীঘাটা ফুটবল একাদশ ও নরেন্দ্রপুরের বলরামপুর ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয়। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় সতীঘাটা ফুটবল একাদশ।

খেলাটি পরিচালনা করেন আবুল খায়ের। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জিন্নাতুল ইসলাম টনি ও রিয়াজ হাসান। ধারাভাষ্যে ছিলেন সিরাজুল ইসলাম ও ইমরান খান রকি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। এ সময় বিশেষ অতিথি প্রভাষক শল্য শেখর মনীষসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ-উল্লাসে পুরো আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

ট্যাগস :

কুয়াদায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সতীঘাটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬