ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা
মালবাহী ট্রেন লাইনচ্যুত

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৫১ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে লাইনচ্যুত ট্যাংকারগুলোতে থাকা তেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের মোবারকগঞ্জ উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি সাফদারপুর স্টেশনে পৌঁছালে এর পেছনের তিনটি ট্যাংকারের মোট নয়টি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী দল পৌঁছানোর পর লাইনচ্যুত ট্যাংকার সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হবে।

উল্লেখ্য, এর আগে গত ২১ মে একই এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :

মালবাহী ট্রেন লাইনচ্যুত

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০২:২৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬