ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে নড়াগাতীর বড়দিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

ডেঙ্গুর বিস্তার রোধে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বড়দিয়া বাজার কমিটির উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নোংরা স্থান পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজেদের দোকান ও আশপাশের স্থান পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি ও বড়দিয়া বাজার কমিটির আহ্বায়ক খান মতিয়ার রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্লা সাহাদাৎ হোসেন, কোটাখোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা জিকরুল আলমসহ বাজার কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তারস্থল ধ্বংস করা জরুরি। বিশেষ করে বাজার, বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বড়দিয়া বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের সম্মিলিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে নড়াগাতীর বড়দিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৮:৩১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬