ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

“একটি হৃদস্পন্দনও যেন বাদ না যায়” এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে হাসপাতালের তৃতীয় তলায় “একটি হৃদস্পন্দনও যেন বাদ না যায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রব্বানী।

আলোচনা সভায় বক্তব্য দেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোন্দকার রফিকুজ্জামান এবং যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য।

কার্ডিও কনসালটেন্ট ডা. আব্দুল কাদেরের উপস্থাপনায় হৃদরোগ বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন কার্ডিও কনসালটেন্ট ডা. মোয়াইমিনুল হক জিসান।

আলোচকরা বলেন, হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

ট্যাগস :

যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬