ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নোয়াখালীতে ছাত্রদলের ওপর আ’লীগের হামলা: ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ১০৭ বার পঠিত

নোয়াখালীর সদর উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। রবিবার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টিএম মোশাররফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে প্রশাসনিক আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন বলেন, “সুধারাম মডেল থানার ওসিকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উল্লেখ্য, শনিবার নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সংঘর্ষে কয়েকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ট্যাগস :

নোয়াখালীতে ছাত্রদলের ওপর আ’লীগের হামলা: ওসি প্রত্যাহার

আপডেট সময় : ০৩:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬