ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং Logo হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী আমিনুর রহমান Logo নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় Logo দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য Logo মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু Logo কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু Logo ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন Logo চিতলমারীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

হাশিমপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের কোতয়ালী মডেল থানাধীন হাশিমপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হারুনর রশিদ (৬২) নামে এক ব্যক্তি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হারুনর রশিদের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে পাঁচবাড়িয়া এলাকার আওয়াল হোসেনের পূর্বের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে উভয় পক্ষকে শান্ত করেন।

অভিযোগে বলা হয়, এর কিছুক্ষণ পর একরামুল হোসেন, আওয়াল হোসেন, সাকিলসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে হাশিমপুর বাজারের মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে হামলা চালান।

এ সময় হামলাকারীরা দোকানের মালামাল, আসবাবপত্র, দরজা-জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তারা হারুনর রশিদের বসতবাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালান। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় পুনরায় হামলা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন হারুনর রশিদ।

এ ঘটনায় তিনি গত ২৯ সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।

ট্যাগস :

হাশিমপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬