ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

যশোরে পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

যশোরে পূর্বশত্রুতার জেরে শুকুর আলী (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে শহরের ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

আহত শুকুর আলী যশোরের কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকার বাস্তুহারা ময়লাখানা এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুসের ছেলে।

প্রাপ্ত তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঝুমঝুমপুর টেকনিক্যাল কলেজের পেছনে শুকুর আলীকে একা পেয়ে একই এলাকার নাসির (২৬) নামের এক যুবক তার বাম হাতে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে আহত শুকুর আলী নিজেই যশোর হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি বাড়ির উদ্দেশে চলে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ট্যাগস :

যশোরে পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬