ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

সর্বোচ্চ ভোটে বিসিবি’র পরিচালক তামিম

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৬২ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল গণনা সম্পন্ন হলে নির্বাচিত ১২ পরিচালকের নাম ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরি থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন এবং চারজন পরাজিত হন। পরাজিত প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, তামিম ইকবালের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সালের ঝুলিতে গেছে ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬টি করে ভোট। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ এবং মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ এবং ডা. মাহবুব শামীম পেয়েছেন ৪১ ভোট।

ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন। এর মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে পরাজিত প্রার্থীদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফায়াজুর রহমান মিতু ২৩ এবং ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।

ট্যাগস :

সর্বোচ্চ ভোটে বিসিবি’র পরিচালক তামিম

আপডেট সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬