ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৬১ বার পঠিত

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রামনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ।

বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান।

সভায় আরও উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্যসচিব পিকুল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা শরিফুল ইসলাম, শিমুল বিশ্বাস ও তুষার আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা

আপডেট সময় : ১১:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬