ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি

এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৩:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পঠিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সুলতানের শিশুস্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিশু-কিশোরদের রঙতুলিতে ফুটে ওঠে গ্রামীণ জীবন, প্রকৃতি, বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের প্রতিকৃতি, দেশের ইতিহাস ও ঐতিহ্যসহ নানা বিষয়। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। রঙের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মের শিশুরা বাংলার শিল্প-সংস্কৃতি ও সুলতানের শিল্পকর্ম সম্পর্কে জানার সুযোগ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস ও সাকি এবং এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর চিত্রকর্মে বাংলার গ্রামীণ জীবন, কৃষক, শ্রমজীবী মানুষ ও প্রকৃতি বিশেষভাবে স্থান পেয়েছে। ব্যতিক্রমী শিল্পভাবনা ও স্বতন্ত্র চিত্রশৈলীর মাধ্যমে তিনি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন।

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ বিভিন্ন দেশি-বিদেশি সম্মাননা অর্জন করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাও পান তিনি।

শিল্পীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর শিল্পভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০১ সাল থেকে এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করা হচ্ছে।

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এস এম সুলতানের শিল্প-ঐতিহ্য, সৃজনশীলতা ও জীবনদর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস আরও বেগবান হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :

এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৩:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬