ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৫৮ বার পঠিত

যশোরের কেশবপুরে বুড়িভদ্রা নদীতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ছয়টি অবৈধ পাটাবাঁধ উচ্ছেদ করা হয়েছে। এ সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ অক্টোবর) কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতি-নরেন্দ্রপুর-সংলগ্ন বুড়িভদ্রা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী এবং কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় বিশ্বাসসহ পুলিশের একটি দল।

এ ছাড়া ত্রিমোহনী ও সাতবাড়িয়া ইউনিয়নের আনসার দলনেতা, সাগরদাঁড়ি ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার, কেশবপুর পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের আনসার দলনেতা এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুড়িভদ্রা নদীতে অবৈধ জাল ও পাটাবাঁধের ব্যবহার বন্ধ করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

ট্যাগস :

কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

আপডেট সময় : ০৭:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬