ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ
পিন্টু একাদশের জয়

শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। শ্যামলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে রাজনগর একাদশকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্যামলাগাছি পিন্টু একাদশ।

‘মাদক নয়, খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট চারটি দল অংশ নেয়।

ফাইনাল খেলায় শ্যামলাগাছি পিন্টু একাদশ ও রাজনগর একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেন। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে রাজনগর একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে শ্যামলাগাছি পিন্টু একাদশ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে পুরস্কার হিসেবে একটি করে ছাগল দেওয়া হয়। এ সময় মাঠে উপস্থিত দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ফুটবলার তুলে আনাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, খেলাধুলা তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শার্শার স্থানীয় ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

ট্যাগস :

পিন্টু একাদশের জয়

শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬