ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামি শরিফুল আটক, আদালতে প্রেরণ Logo মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে খেয়াল খুশি মতো চেম্বার করেন ডাক্তারগণ Logo সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার Logo বড়দিয়া–মহাজন খেয়াঘাটে নদীভাঙনের তাণ্ডব Logo জনগণের যৌক্তিক দাবি উপেক্ষার চেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার Logo ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকিতে, বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা Logo যশোরে ৭৫ লাখ টাকা কাবিন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলন Logo খোলাডাঙ্গায় চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি আটক Logo যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর

তুহিন হোসেন কেশবপুর
  • আপডেট সময় : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৭২ বার পঠিত

যশোরের কেশবপুরের সন্তান ডা. শাহীনুর রহমান শিশু চিকিৎসা ও পুষ্টিসেবা নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি খুলনা শিশু হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশুদের চিকিৎসার পাশাপাশি পুষ্টিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ অর্জন করেছেন তিনি।

ডা. শাহীনুর রহমান খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে শিশু পুষ্টিবিষয়ক পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন পেডিয়াট্রিক নিউট্রিশন (PGPN) এবং ICPPN-সংক্রান্ত প্রশিক্ষণ ও যোগ্যতা অর্জন করেন।

চিকিৎসাসেবায় শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এতে কেশবপুরের শিশু ও অভিভাবকেরা তাঁর কাছ থেকে চিকিৎসা ও পুষ্টিবিষয়ক পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

কেশবপুরে রোগী দেখার জন্য হাসপাতাল রোডের হোসেন প্যাথলজি অ্যান্ড ক্লিনিকে চেম্বার করেন ডা. শাহীনুর রহমান। প্রতি সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি রোগী দেখেন।

ট্যাগস :

শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর

আপডেট সময় : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬