ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পূজামণ্ডপের নিরাপত্তায়

আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট নূরুল আবছার। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনে যাওয়ার আগে আনসার সদস্যদের ব্রিফিংকালে তিনি এসব নির্দেশনা দেন।

ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট নূরুল আবছার বলেন, দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব চলাকালে ঘুমানো কিংবা কোনো ধরনের অবহেলা করা যাবে না। পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি বলেন, ধর্মীয় উৎসবের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে হবে।

আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বাঘারপাড়া উপজেলায় মোট ৯২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৫৬২ জন আনসার সদস্য। তাঁদের মধ্যে ৩৭৮ জন পুরুষ ও ১৮৪ জন নারী সদস্য রয়েছেন। প্রতিটি পূজামণ্ডপে দুজন করে নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। তাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ইমরান হোসেন।

ট্যাগস :

পূজামণ্ডপের নিরাপত্তায়

আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

আপডেট সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬