বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ০৮:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া-মাহমুদালীপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুনিয়র একাদশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাউলিয়া-মাহমুদালীপুর মাঠে ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত সিনিয়র একাদশকে পরাজিত করে বিজয়ী হয় জুনিয়র একাদশ।
তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজন করেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজিউল ইসলাম, দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জাহাঙ্গীর হোসেন বিজয়ী জুনিয়র একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

























