চিত্রা মডেল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভ সূচনা ও নবীন বরণ
- আপডেট সময় : ০৭:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৪ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়ায় অবস্থিত চিত্রা মডেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভ সূচনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল ও লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তারের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে কলেজে স্বাগত জানানো হয়। এ সময় হলরুমে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাইরুল হাসান হীরা, মো. আব্দুল আলীম ও মো. আব্দুর রশীদ শেখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস হোসেন ও হারান কুমার পাল। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহিম, আফিফা রহমান ও ইশতিয়াক আহম্মেদ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তারা।
নবীন শিক্ষার্থীদের বরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
























