ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন দোকান ও বাড়িতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাজারের একটি মিষ্টির দোকানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী রাখা দেখতে পেয়ে দোকানটিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্টরা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ প্রতিষ্ঠান, বাড়িঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৪:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬