ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি
যুবকের বিরুদ্ধে মামলা

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহাগ হোসেন পলাতক রয়েছেন। অভিযুক্ত সোহাগ হোসেন বলরামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে প্রতিবেশী সোহাগ হোসেনের বাড়িতে দোলনায় দোল খেতে যায়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সোহাগ কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করা হয়।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

যুবকের বিরুদ্ধে মামলা

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬