মাদক ও সন্ত্রাসমুক্ত বিষ্ণুপুর ইউনিয়ন গড়তে চান জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

বিষ্ণুপুর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কেউ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়লে তাকে বিষ্ণুপুর ইউনিয়নে থাকতে দেওয়া হবে না। সম্প্রতি এক মাদক ব্যবসায়ীকে ধরার পরে দেওয়া বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাঁর এই কঠোর অবস্থানের কথা জানান।
বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি যতদিন বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আছি, ততদিন কোনো মাদক ব্যবসায়ীকে এই ইউনিয়নে ছাড় দেওয়া হবে না। তাদের কোনো স্থান বিষ্ণুপুর ইউনিয়নে হবে না।
ইউনিয়নকে সম্পূর্ণ নিরাপদ ও আদর্শ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি বিষ্ণুপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদক মুক্ত ও সন্ত্রাস নির্মূল করে যেতে চাই। এটি আমার একা লড়াই নয়, সাধারণ জনগণও এটাই চায়। জনগণের এই চাওয়া এবং ভালোবাসাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা বিষ্ণুপুরকে একটি অপরাধমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে পারবো।
চেয়ারম্যানের এমন সাহসী ও কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা করছেন, চেয়ারম্যানের এই ঘোষণার পর প্রশাসনের সহায়তায় এলাকায় মাদকের অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে।























