ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

অভয়নগরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় উপজেলা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। জায়গার সংকট থাকায় কেউ হাসপাতালের শয্যায়, আবার কেউ ফ্লোরে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে ১২৫ জন, আগস্ট মাসে ১৬১ জন এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এতে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার চিত্র স্পষ্ট হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও মশার বংশবিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, বসতবাড়ি, দোকানপাটের নোংরা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হচ্ছে। এসব স্থানে নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না করা হলে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং অপরিচ্ছন্নতা দূর করার বিষয়েও সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, জুলাই মাসে ১২৫ জন, আগস্ট মাসে ১৬১ জন এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ১৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সচেতন মহলের দাবি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সঠিক পরিসংখ্যান প্রকাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

অভয়নগরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

আপডেট সময় : ১০:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬