ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার পায়রা এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ ও সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে পায়রা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বাজারে স্থানীয় স্বেচ্ছাসেবী ইসলামী সামাজিক সংগঠন ‘ইউ আর ব্রাদার্স, পায়রা’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, উপদেষ্টা শরিফুল ইসলাম ও মাস্টার আ. মান্নান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম বিশ্বাস।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশ শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি সচেতনতামূলক মিছিল পায়রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের সদস্য, শিক্ষার্থী, স্থানীয় তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক মিছিল

আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬