ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায়দের পাশে যশোর মুক-বধির সংঘ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যশোর মুক-বধির সংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সংগঠনের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বেনোজেন খান এবং অ্যাডাম যশোরের সদস্য সচিব শাহ্জাহান নান্নু।

এ সময় যশোর মুক-বধির সংঘের সভাপতি তোফাজ্জল হোসেন মনিক, উপদেষ্টা মো. আকিব রায়হান, সাধারণ সম্পাদক নান্টু কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অসহায়দের পাশে যশোর মুক-বধির সংঘ

আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬