ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিং

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ২৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তবে সেই ধাক্কা সামলে ইনিংস গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তারা ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। দলীয় সংগ্রহ ১০০ পার হওয়ার পর ৪৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তানজিদ। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত খেলেন ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস।

দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন তিনি। ৭০ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

শেষ দিকে তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রান করে মোসাদ্দেককে দারুণ সঙ্গ দেন। তাদের কার্যকর জুটিতে বাংলাদেশ ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়।  অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস দুটি উইকেট শিকার করেন। ম্যাচে জয়ের জন্য সফরকারীদের করতে হবে ২৮৫ রান।

ট্যাগস :

মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিং

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬