ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৪৬ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন। সন্ধ্যা ৭টায় ‘অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে’ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। তবে আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে দরবার হলে আসন গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এর পাঁচ মিনিট পর, অর্থাৎ ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ উপলক্ষে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলকে নতুন সাজে সাজানো হয়েছে। অতীতেও এই দরবার হলে রাষ্ট্রপতিদের শপথ গ্রহণসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আজকের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর রাষ্ট্রপতির দায়িত্ব শুরু হবে।

ট্যাগস :

আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬