আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার
- আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

নড়াইল কৃষি ও কারিগরি কলেজের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষ হয়েছে। জমজমাট ও উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চতুর্থ সেমিস্টার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ক্রীড়া শিক্ষক সন্ধীপ কুমার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি কলেজের অধ্যক্ষ বাবু সসীম কুমার।
টুর্নামেন্টে কলেজের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার মাঠ।
খেলা শেষে বিজয়ী চতুর্থ সেমিস্টারের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

























