ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপশহর ডিগ্রি কলেজে বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ উন্মোচন

যশোরের ঐতিহ্যবাহী উপশহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল লেখা নিয়ে প্রকাশিত দেয়ালিকা ‘আবাহন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত এক অনুষ্ঠানে দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডিএম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আবাহন’-এর সম্পাদক কবি অরুণ বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। এসময় বক্তব্য দেন উপশহর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, সহকারী অধ্যাপক সুজন মিয়া, প্রভাষক শামসুন নাহার জবা, প্রভাষক জাকির হোসেন মধু, ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার, প্রভাষক বরুণ কুমার অধিকারী, প্রভাষক জামিল আহমেদ মুকুল, কবি বকুল হক এবং কবি শরিফুল আলম।

বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। কেউ কবিতা লেখে, কেউ গল্প, আবার কেউ চিত্রাঙ্কনে দক্ষতা দেখায়। দেয়ালিকা শিক্ষার্থীদের সেই সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লেখালেখি ও সাহিত্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং সৃজনশীলতার বিকাশ ঘটে।

তারা আরও বলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে নিয়মিত দেয়ালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে আসছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উপশহর ডিগ্রি কলেজে বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ উন্মোচন

আপডেট সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬