ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশের মাধ্যমে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এসআরবির সদর দপ্তরে সদস্যদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি এসআরবির সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নবপ্রণীত আইনের আলোকে বাহিনীর সব আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি এসআরবির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন।

মহাপরিচালক জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের অনুমোদন পাওয়ার পর শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

তিনি এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করার জন্যও সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে বাদ আসর এসআরবির সার্বিক মঙ্গল এবং দেশের সেবায় বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ১০:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬