ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১০১ বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।

এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। অর্জিত এই সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।

ট্যাগস :

ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬