ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা–এর বালিখলা ঘাট এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ চায়না রিং জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (০৩ জুন) বিকাল আনুমানিক ৪টার দিকে মোবাইল কোর্ট–এর মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নদী থেকে প্রায় ১০০ মিটার এলাকায় স্থাপিত নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরে জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব নিষিদ্ধ জাল মাছের পোনা ও মা মাছ ধ্বংস করে পরিবেশ ও মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করছে। তাই এ ধরনের জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় সচেতনতা বাড়বে এবং নিষিদ্ধ জাল ব্যবহার কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ

আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬