ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নড়াইলের কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাকরের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ দাবি, হয়রানি, নির্যাতন, হুমকি ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসআই দেবাকর বিভিন্ন মামলার তদন্ত ও পুলিশি কার্যক্রমে প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন। তারা দাবি করেন, অর্থের বিনিময়ে এক পক্ষকে সুবিধা দিয়ে অপর পক্ষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার করা হচ্ছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। তিনি বলেন, এসআই দেবাকরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত। একটি চলমান মামলার তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যেই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে তার ধারণা।

ওসি আরও বলেন, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তদন্ত করবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬