ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় পুটিমারী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী গ্রামে উৎসবমুখর পরিবেশে পুটিমারী প্রিমিয়ার লিগ (পিপিএল)-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন পুটিমারী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. আল-আমিন হোসাইন।

এ সময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই আসুন, খেলাধুলায় মনোযোগী হই এবং মাদককে না বলি।”

টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। প্রতিযোগিতাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সুস্থ, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ। ফলে গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়ায় পুটিমারী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬