ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কালিয়ায় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৩৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিকৃত অনুদান উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে কালিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম।

এ সময় কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন, কালিয়া থানা, পৌর ও উপজেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিকৃত অনুদান উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। বক্তারা এ ধরনের সহায়তা সমাজের অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

ট্যাগস :

কালিয়ায় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ

আপডেট সময় : ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬