ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে এবং আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যাতায়াতসহ সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন।

ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এ সময় খানকাপাড়া সবুজ সংঘের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন জানান, অর্থাভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং অপারেশনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬