ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি আটক

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ জুন দুপুর ১২টার দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (সংশোধনী-২০২০) ওই দিনই মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর-১০।

মামলায় কুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মোঃ আশিক সরদার (২০), রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (৩০) এবং জাহিদের ছেলে মোঃ ফারুক (১৯)-কে আসামি করা হয়েছে।

এর আগে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে আটক করে।

পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

কালিয়ায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি আটক

আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬