ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ২৮ বার পঠিত

“মাদককে না বলো, সুস্থ সমাজ গড়ি চলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা বাজারে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এ র‌্যালির আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ কোবাদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধি। মাদকের ছোবলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, বাড়ছে অপরাধ ও সামাজিক অবক্ষয়। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কালিয়ায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

আপডেট সময় : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬