কালিয়ায় সরাসরি সম্প্রচার হলো জাতীয় নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ৪০ বার পঠিত

জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান নড়াইলের কালিয়ায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় সংগীত পরিবেশন ও ‘জাতীয় নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত অতিথিরা একসঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা খালিদ আহমদ উসমানী, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল হোসেন এবং কালিয়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা নওশের আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।

























