ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক যাত্রীর সঙ্গে বিরোধের জেরে এসপি গোল্ডেন লাইন পরিবহনের চালক ও সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর বাসটি সড়কের ওপর রেখে দেওয়ায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিট যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগআঁচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৫৭৮০) বাসে যাত্রী হিসেবে ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. লিখন হোসেন (পিতা- মো. মোশারফ হোসেন, গ্রাম- বাগআঁচড়া, উপজেলা- শার্শা, জেলা- যশোর)। পথে বাসের বিরতির বিষয় নিয়ে চালক ও সুপারভাইজারের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়।

পরে বাসটি বাগআঁচড়া বাজারে পৌঁছালে বাস থেকে নামার সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিখন হোসেন চালক ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর বাসের চালক বাগআঁচড়া বাজারে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের ওপর বাসটি রেখে দেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশ ও বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

ট্যাগস :

যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬