ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিশ্বকাপ শেষ, উন্মাদনা নয়

কেশবপুরে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হলেও যশোরের কেশবপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ফুটবল উন্মাদনা এখনো থামেনি। সেই উন্মাদনারই বহিঃপ্রকাশ ঘটেছে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে। শুক্রবার বিকেলে কলাগাছি বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি মাঠে উপস্থিত দর্শকদের দারুণ রোমাঞ্চ উপহার দেয়। তবে শেষ পর্যন্ত নিজেদের সুযোগগুলো কাজে লাগিয়ে ব্রাজিল সমর্থক দল ২-০ গোলের জয় তুলে নেয়। ফলে পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা সমর্থক দলকে।

খেলার উদ্বোধন করেন কলাগাছি বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক আজারুল ইসলাম, কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের অসংখ্য সমর্থক। খেলা উপভোগের পাশাপাশি দর্শকেরা করতালি ও উচ্ছ্বাসে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপ শেষ হলেও ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস ধরে রাখা এবং আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

ম্যাচকে ঘিরে সুফলাকাটি ইউনিয়ন পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।

ট্যাগস :

বিশ্বকাপ শেষ, উন্মাদনা নয়

কেশবপুরে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ

আপডেট সময় : ১১:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬