ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

খালেদা জিয়ার সাজে জনসভায় আসা তুরামনির স্বপ্নপূরণ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪২ বার পঠিত

নির্বাচনী জনসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন বগুড়ার শিবগঞ্জের তুরামনি। তখন থেকেই তাঁর স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচিত সেই তুরামনি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর খোঁজখবর নেন।

তুরামনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের বাসিন্দা। জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভাগুলোতে বেগম খালেদা জিয়ার আদলে পোশাক ও সাজসজ্জায় উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জানা গেছে, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

অবশেষে সেই আশ্বাস বাস্তবায়িত হওয়ায় উচ্ছ্বসিত তুরামনি। নির্বাচনী জনসভায় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, সব মিলিয়ে তাঁর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। তুরামনির এই ব্যতিক্রমী স্বপ্নপূরণে আনন্দিত তাঁর পরিবারের সদস্যরাও।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

খালেদা জিয়ার সাজে জনসভায় আসা তুরামনির স্বপ্নপূরণ

আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬