ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক সাইকেল বিতরণ

বেলায়েত হোসেন বাচ্চু, খুলনা
  • আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে খুলনায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খালিশপুর প্লাটিনাম জুটমিলস্ অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে নিজ হাতে এসব বাইসাইকেল তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দূর-দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে, তাদের পড়াশোনার পথ আরও সুগম করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। বিতরণ করা সাইকেলগুলো শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও মনোযোগ দিয়ে পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইকেল পাওয়া শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পাওয়ায় সময় বাঁচবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকাও সহজ হবে।

অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

ট্যাগস :

খুলনায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্ধশতাধিক সাইকেল বিতরণ

আপডেট সময় : ০৯:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬