ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাবা শরিফে জিয়া-খালেদা জিয়ার জন্য হাফিজুর রহমানের দোয়া প্রার্থনা

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পঠিত

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন বেনাপোল পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি।

পবিত্র কাবা শরিফের প্রাঙ্গণে মোনাজাতে হাফিজুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁদের জন্য জান্নাতে উচ্চ মকাম প্রার্থনা করেন তিনি।

এ ছাড়া তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন হাফিজুর রহমান। দেশ ও জাতির কল্যাণে তারেক রহমানের ভূমিকা আরও সুদৃঢ় করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

মো. হাফিজুর রহমান যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের বড় ভাই।

পবিত্র এই স্থানে করা দোয়া কবুলের জন্য স্থানীয় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

ট্যাগস :

কাবা শরিফে জিয়া-খালেদা জিয়ার জন্য হাফিজুর রহমানের দোয়া প্রার্থনা

আপডেট সময় : ১১:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬