সংবাদ শিরোনাম :
ডিবি যশোরের অভিযানে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পঠিত

যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে চৌগাছা থানাধীন ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা যায়, ডিবি যশোরের এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের চৌকস টিম রামকৃষ্ণপুর গ্রামের মান্নানের বাড়ির সামনে ইট সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
এ সময় নাজির উদ্দিনের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়। আটক নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে এবং মৃত বারিছন নেছার সন্তান।
উদ্ধার করা মাদকদ্রব্যের পরিমাণ ১ কেজি গাঁজা। আটক ব্যক্তিকে রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :

























